![]() আগৈলঝাড়া থানায় হামলা মামলায় আরও ২ আসামি গ্রেফতার
১৫ July ২০২৬ Wednesday ৯:০০:৫৬ PM
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলা মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এজাহারভুক্ত আসামি শাহাদাৎ হোসেন রানাকে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ঢাকার হাজারীবাগ থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এ ছাড়া একইদিন উপজেলার ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে সৃজন নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

