![]() হলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে পেটালেন ববি ছাত্রদল সভাপতি
১৭ July ২০২৬ Friday ৫:৫৫:১৫ PM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে আবাসিক হলে ডেকে নিয়ে হল প্রোভোস্টের সামনে এক শিক্ষার্থীকে মারধর ও মব সৃষ্টির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলের দ্বিতীয় তলার করিডোরে হল প্রভোস্টের সামনেই এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ইনামুল হক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অভিযোগে ইনামুল উল্লেখ করেন, গত মঙ্গলবার তার মেসের সদস্যদের মধ্যে একটি বিষয়ে নিয়ে মনোমালিন্যের জের ধরে পরদিন বিকাল ৪টার দিকে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন (ছাত্রদল সভাপতি) তাকে বিজয় চব্বিশ হলে ডেকে নিয়ে অপেক্ষা করতে বলেন। অপেক্ষাকালে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সৌরভ ও সাকিবের নেতৃত্বে ২০-২৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে আমি হলের প্রোভোস্ট স্যারের রুমে আশ্রয় নিই। অভিযুক্ত শিক্ষার্থী সাকিবের দাবি, মেসের মিটিংয়ে তুচ্ছ ঘটনায় তিনি নিজে স্ট্রোকের রোগী হওয়া সত্ত্বেও ইনামুল হক তাকে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দেন। ইনামুল তার মেসের বাংলা বিভাগের তথাকথিত শিবিরকর্মীদের নিয়ে আমার ওপর হামলা চালায় এবং আমাকে ও সৌরভকে রাত আড়াইটায় মেসের রুম থেকে বের করে দেয়। নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে অংকন বলেন, মোশাররফ ভাই সমস্যা সমাধানে ডাকলে আমি জুনিয়রদের নিয়ে টিভি রুমে যাই। হঠাৎ দেখি পেছনে মারামারি হচ্ছে। আমি তাৎক্ষণিক মারামারি থামিয়ে ইনামুল ভাইকে নিরাপদে টিভি রুমে নিয়ে যাই। শাখা ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত দুপক্ষকে মেসে ঘটা বিষয়টির সমাধানের জন্য ডেকেছিলামে এবং অপেক্ষা করতে বলি। এর মধ্যেই ইতিহাস বিভাগের কিছু শিক্ষার্থী ইনামুলকে মারধর করেছে বলে শুনেছি। বিজয় চব্বিশ হলের প্রোভোস্ট আরিফ উল ইসলাম বলেন, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রথমে বাংলা বিভাগের শিক্ষার্থী মেসে নিয়ে ইতিহাসের এক শিক্ষার্থীকে মেরেছিল। সেই ঘটনার মীমাংসার জন্য বিজয় চব্বিশ হলে এলে ইতিহাস বিভাগের কিছু শিক্ষার্থী ওই শিক্ষার্থীর ওপর পাল্টা হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

