ঝালকাঠিতে গৃহবধূর হাত পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার
আমাদেরবরিশাল.কম
১৭ July ২০২৬ Friday ১১:০৭:৫৮ PM
অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের টি এন্ড টি রোডের এক বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মলিনা রায় (৪৫), স্বামীর নাম রতন রায়। তিনি ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকার তপন হালদারের বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, মলিনা রায়ের পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। উৎসব শেষে বাসায় ফিরে তারা মলিনা রায়কে বস্তাবন্দি অবস্থায় মৃত দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে জেলা এনএসআই সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।