![]() রাজাপুরে হাত-পা বেঁধে এক বাড়িতে ডাকাতি
১৮ July ২০২৬ Saturday ২:৫০:৪১ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ জুলাই) দিনগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে ওই উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার প্রধান মো. শাহ-আলম শিকদার চুন্নু (৫০) একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সাংবাদিকদের তিনি জানান, রাতে অজ্ঞাত ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্র ও ভয় দেখিয়ে শাহ-আলম শিকদার, তার স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা সন্তানের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। এরপর ডাকাত দল পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন নিয়ে নেয়। এরপর নির্বিঘ্নে পালিয়ে যায়। শনিবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এরপর প্রায় আধাঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮৭ হাজার টাকা নগদ অর্থ, ৯ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

