" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১৯ July ২০২৬ Sunday ১১:৫২:৪৪ AM

অ‌মিত ব‌নিক অপু, ঝালকা‌ঠি:

ঝালকা‌ঠি‌তে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া আক্তার জেরিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জেরিন ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা এবং ঝালকাঠি হ‌রচন্দ্র বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জামাল খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাতদিন আগে জ্বরে আক্রান্ত হয় জেরিন। প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের মামা মিজানুর রহমান বলেন, আমার ভাগনি ছয়-সাত দিন আগে অসুস্থ হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান, তার ডেঙ্গু হয়েছে। এরপর হাসপাতালে ভর্তি রেখে তিন-চারদিন চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। কিন্তু আজ আবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফার্মেসিতে নিয়ে যাই। সেখান থেকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে যেতে বলা হয়। জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণ পরই সে মারা যায়।
তিনি আরও বলেন, জেরিন ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। ডেঙ্গুতে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন জেরিনের বাবা-মা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।