![]() বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ডাউন
১৯ July ২০২৬ Sunday ৩:১১:৫৪ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() বিশ্বের বিভিন্ন দেশে রোববার (১৯ জুলাই) ফেসবুক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, তারা নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে দেখা যাচ্ছে, “Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.” ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এও এ সময় অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে (৩২ শতাংশ), এরপর লগইন-সংক্রান্ত সমস্যা (২৬ শতাংশ) এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ (২২ শতাংশ)। এদিকে, অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

