" />
AmaderBarisal.com Logo

ভোলার দৌলতখানে দুই দিনে ১২ মাদক কারবারি গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২০ July ২০২৬ Monday ২:৩৩:৫৩ PM

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল শনিবারও ৬ জন গ্রেপ্তার হন। এ নিয়ে দুই দিনে মোট ১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রবের ছেলে মোঃ আমজাদ হোসেন (১৯), চরপাতা ৮ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ কামাল (২৩), মোঃ সেলিম খানের ছেলে মোঃ আরাফাত আজগর (২৭), মোঃ শহিদ হাওলাদারের ছেলে মোঃ ইলিয়াস (২৫), মোঃ আকবর হোসেন (৩৫) এবং চরখলিফা ৮ নম্বর ওয়ার্ডের মৃত রফজল আমিন পাটোয়ারীর ছেলে মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (৫০)।

পুলিশ জানায়, ডোপ টেস্টের মাধ্যমে তাদের মাদকসেবন বা মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, `দৌলতখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে আজ রোববার ৬ জন ও গতকাল শনিবার ৬ জনসহ গত দুই দিনে মোট ১২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলো। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।