![]() বাবুগঞ্জে ১৬ বছর পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২১ July ২০২৬ Tuesday ১২:২২:৫৮ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে ১৮ জুলাই রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে র্যাব-৬-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাবুগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে আরিফ হোসেন (৪৪)। পুলিশ জানায়, ২০০৩ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় বিচার শেষে ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে ওসি মিজানুর রহমান হাওলাদার আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পর এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করেন। পুলিশের অনুসন্ধানে জানা যায়, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে যেখানেই তারা আত্মগোপনে থাকুক না কেন, আইনের আওতায় নিয়ে আসা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

