" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালী-১ আসনের এমপির বিরুদ্ধে যুবদল নেতার বিস্ফোরক বক্তব্য


আমাদেরবরিশাল.কম

২১ July ২০২৬ Tuesday ৫:০০:১৭ PM

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও গুরুতর অভিযোগ তুলেছেন যুবদল নেতা গাজী আসফাকুর রহমান বিপ্লব। কাজী মাহবুব আলম এর দোয়া মোনাজাত ও আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান এই এমপির রাজনৈতিক ভূমিকা ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বক্তব্যে যুবদল নেতা বিপ্লব অভিযোগ করেন অতীতে ক্ষমতায় থাকাকালে তিনি দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা এবং হয়রানি করেছেন বলে অভিযোগ তোলা হয়। জিয়াউল ইসলাম ও মোস্তাক আহমেদ পিনু মতো নেতাদের ওপর নিপীড়নের বিষয় তুলে ধরা হয়। 

জোরপূর্বক দখল ও নির্যাতন: জুয়েল বিশ্বাসের বাড়িঘর ভেঙে এবং তার বাবার জায়গা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগ করা হয়। এ ছাড়া আরও অনেক নেতাকর্মীকে নানাভাবে হয়রানি করার কথা বলা হয়।

আওয়ামী লীগের সাথে আঁতাত: স্বৈরাচারী মন্ত্রী থাকা অবস্থায় নিজের দলের লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলেও আওয়ামী লীগ পরিবারের বিরুদ্ধে প্রথম সংবর্ধনার মিটিং করে তাদের সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। যাঁদের বিগত দিনে সংসদ সদস্য হিসেবে বারবার সংসদ সদস্য নির্বাচিত করা হয়েছে, তাঁরা বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং জামাত ইসলাম এর পুনর্বাসন করছেন। 

বিগত দিনে দলের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে অভিযোগে আরও বলা হয়, অতীতে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং জোরপূর্বক জমি দখলের মতো ঘটনা ঘটানো হয়েছে। জুয়েল বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতার ওপর পুলিশি হয়রানি ও নির্যাতনের মূল নেপথ্যেও সাবেক এই এমপির ভূমিকা ছিল বলে দাবি করা হয়। এছাড়া মন্ত্রী থাকাকালীন দলের ত্যাগী নেতাকর্মীদের মামলার জালে জড়ালেও বর্তমানে বিরোধী মতের সুবিধাভোগীদের সাথে আঁতাত করা হচ্ছে বলে অভিযোগ করেন যুবদল নেতা।

নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে বিপ্লব বলেন, দলের দুর্দিনে যারা রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের অবমূল্যায়ন করে সুবিধাবাদী চক্রকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে স্থানীয় নেতাকর্মীরা কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।