![]() গৌরনদীতে মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড
২১ July ২০২৬ Tuesday ৭:১৮:০৬ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ![]() বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধে পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদকসেবী ইউনুসকে (২১) আটক করা হয়। সে তিখাসার মহল্লার বাবুলের ছেলে। আটককৃত ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংশ্লিষ্ট গলিতে মাদক বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও বিক্রির স্পটে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আটকৃত ইউনুসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

