" />
AmaderBarisal.com Logo

তালতলীর প্রকৌশলীর কাণ্ড: উপজেলা পরিষদের আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি


আমাদেরবরিশাল.কম

২২ July ২০২৬ Wednesday ২:১২:৩০ PM

তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

তালতলী উপজেলা পরিষদের ডরমিটরিতে ব্যবহৃত সরকারি দুটি আইপিএসের ব্যাটারি গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। 

জানা গেছে, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য ৭ বছর আগে ডরমিটরিতে দুটি বড় ব্যাটারি সম্বলিত একটি আইপিএস স্থাপন করা হয়। পরে ব্যাটারি দুটি অকার্যকর হয়ে পড়লে কোন রকম আলোচনা ও টেন্ডার/নিলাম ছাড়াই উপজেলা এলজিইডির প্রকৌশলী সেগুলো বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।  

প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, দুটি পুরোনো ব্যাটারি আগের উপজেলা প্রকৌশলীর সময়ের ছিল। পুরোনো হওয়াতে সাত হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা এলজিইডি অফিসের এক কর্মচারীর কাছে দিয়ে দেওয়া হয়েছে। 

এ ঘটনায় ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এগুলো উপজেলা পরিষদের সরকারি সম্পদ। সরকারি নিয়ম অনুসরণ ছাড়া এগুলো বিক্রি করার কোনো সুযোগ নেই। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ব্যাটারি বিক্রির বিষয়ে পরিষদের মাসিক সমন্বয় সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।