![]() নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে তাবলিগে যান বড় ভাই
২৩ July ২০২৬ Thursday ২:১৭:০০ PM
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি বড় ভাই হারুন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় এক মাস পলাতক থাকার পর গত ২১ জুলাই রাতে নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। হারুন সরদার (৫৫) মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের আন্ধারমানিক (ঘোলেরহাট) গ্রামের মৃত কাঞ্চন সরদারের ছেলে। তিনি গত ২১ জুন বেলা দেড়টার দিকে ঘোলেরহাট জামে মসজিদে ঢুকে তার আপন ভাই নজরুল সরদারকে (৪২) কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে হারুন সরদারসহ ৮ জনকে আসামি করে কাজীরহাট থানায় মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে নিজ ছোট ভাই নজরুল ইসলামকে মসজিদে নামাজ পড়া অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বড় ভাই হারুন। ওই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হারুন সরদার এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘাতক হারুন সরদার নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়ে আত্মগোপনে রয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে তাবলিগ জামাতের সঙ্গে পুলিশও ছদ্মবেশে যুক্ত হয়। হারুন সরদারের পরিচয় নিশ্চিত হওয়ার পরে পুলিশ গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে এবং বুধবার কাজীরহাট থানায় হাজির করেন। কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাইকে হত্যার ঘটনায় বড়ভাই হারুন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে তাবলিগ জামাতে যান। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

