" />
AmaderBarisal.com Logo

মেজর হাফিজ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ


আমাদেরবরিশাল.কম

২৫ July ২০২৬ Saturday ১১:৪৯:৫৭ AM

লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তার নির্বাচনি এলাকা ভোলার লালমোহনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যার পর বিএনপি কার্যালয়ে মিষ্টি বিতরণ শেষে আনন্দ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে আলোচনা সভায় মিলিত হন। 

এ সময় লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, সোহেল আজীজ শাহিন, জহিরুল ইসলাম সুমন, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

চৌরাস্তায় বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তার সততা ও দক্ষতা দিয়ে প্রমাণ করলেন তিনি দেশের একজন সম্পদ। এমন নেতার অনুসারী হয়ে আমরা গর্বিত। আজ ভোলাবাসীও গর্বিত। লালমোহন উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রিয় নেতার জন্য লালগোলাপ শুভেচ্ছা রইল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।