Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:১৪ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে পৃথক ডাকাতি মামলায় ৪ জন গ্রেপ্তার
২৫ July ২০২৬ Saturday ৮:১৩:০৫ PM
Print this E-mail this

রাজাপুরে পৃথক ডাকাতি মামলায় ৪ জন গ্রেপ্তার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকা ও কাটাখালীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের জুয়েল মৃধা (৪২), বাদুরতলী গ্রামের রাশেদুল হোসেন (২৫), মিরুখালী গ্রামের হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামের শাহ আলম সিকদার (৪৫)।

পুলিশ জানায়, ১৮ জুলাই রাজাপুরের চাড়াখালী এলাকার এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে এবং ২১ জুলাই উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়। রাজাপুর থানার ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে এবং অন্য একটি ডাকাতি মামলায় শাহ আলম সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পৃথক দুটি ডাকাতি মামলায় চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com