" />
AmaderBarisal.com Logo

আল খালিজ ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম সেমিস্টারের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


আমাদেরবরিশাল.কম

২৬ July ২০২৬ Sunday ১১:৪৮:১৫ PM


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার গোসনতারা এলাকায় অবস্থিত আল খালিজ ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশের পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


নওপাড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহ ইমরান ফারুক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল ইসলাম রানা, কাউখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আযম খান এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান।


এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ গ্রহণ, দোয়া ও মোনাজাত এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, নৈতিকতা, শৃঙ্খলা এবং ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ মানুষ গড়ে তোলাই আল খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী ও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা এলাকায় আল খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির যাত্রা শুরু হয়। বর্তমানে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ ও আধুনিক শিক্ষাক্রমের সমন্বয়ে পাঠদান পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটি অল্প সময়েই উপজেলার সচেতন মহলে সুনাম অর্জন করেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।