" />
AmaderBarisal.com Logo

দুমকিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক


আমাদেরবরিশাল.কম

২৭ July ২০২৬ Monday ৩:৪১:১৪ PM

দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ছয়টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসায় একা পেয়ে একটি কক্ষে ডেকে নেন শিক্ষক ইব্রাহীম। সেখানে তাকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো এবং পাঁচ টাকা দেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে সবকিছু বলে। এরপর স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অভিযোগে তাকে ফাসানো হচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।