![]() ঝালকাঠিতে দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের স্মরণে মঙ্গল শোভাযাত্রা
২৭ July ২০২৬ Monday ১১:১২:৩১ PM
![]() অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি: “শ্রী গুরু জয়, সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম”- এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রী মদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ![]() সোমবার বিকালে শ্রীগুরু সংঘ, ঝালকাঠি শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রাটি আড়ৎদ্দার পট্টিস্থ শ্রীগুরু মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের স্মরণে শ্রীগুরু সঙ্ঘ ঝালকাঠি শাখার ৫৩ তম শুভ গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে শহরের আড়দদ্দারপট্টিস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (হরিসভা) প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান ও ভোগের। ধর্মীয় অনুষ্ঠান শেষে আগামী শুক্রবার দুপুরে একই স্থানে মহোৎসব (ভোগের প্রসাদ) অনুষ্ঠিত হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


