" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার।


আমাদেরবরিশাল.কম

২৮ July ২০২৬ Tuesday ১২:১৪:০৩ AM

নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন আহমদ উল্লাহ (৪৩)। তিনি বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এলাকার বাসিন্দা এবং মোহাম্মাদ উল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার মামলা নং-৬, তারিখ ২৪ জুন ২০২৬, জিআর নং-৩৩/২৬-এর এজাহারভুক্ত আসামি আহমদ উল্লাহ দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।