![]() রাঙ্গাবালীতে ডিজিটাল অ্যাপে ঋণ বিতরণ
২৮ July ২০২৬ Tuesday ৬:৫২:০১ PM
ফিরোজ ফরাজী (রাঙ্গাবালী) পটুয়াখালী: ![]() স্থানীয় সরকার বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রথমবারের মতো ডিজিটাল ক্ল্যাডফাই অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ঋণ বিতরণ করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন এবং আর্থিক সেবা সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার চরমোন্তাজ জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সমবায়ের ১০ জন সদস্যের মাঝে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ঋণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণের ফলে আর্থিক সেবা আরও সহজ ও দ্রুত হবে। একইসঙ্গে ঋণ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি সমবায়ের সদস্যরা ডিজিটাল আর্থিক সেবা কতটা সহজে ব্যবহার করতে পারছেন, তা এই পাইলটিং কার্যক্রমের মাধ্যমে যাচাই করা হবে। এ কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণের সম্ভাবনা মূল্যায়ন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার বিভাগ, লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের কারিগরি সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে চরমোন্তাজ জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতি। বার্তা প্রেরক, সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

