" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে দিনদুপুরে থানার সামনে গ্যাসের দোকানে চুরি


আমাদেরবরিশাল.কম

২৯ July ২০২৬ Wednesday ৯:২৮:৩০ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে দিনদুপুরে থানার সামনে গ্যাসের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) সকালে পিরোজপুর সদর থানার সামনে সিনান ট্রেডার্সে এ ঘটনা ঘটে।থানার সামনে দিনদুপুরে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৫টার দিকে চোরচক্রের দুই সদস্য একটি ছাতা মাথায় দিয়ে ঘুরছে। এর কিছুক্ষণ পর ছাতা দিয়ে দোকানের সার্টার আড়াল করে দুটি হুক ভেঙে ফেলে তারা। এরপর ভেতরে প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যেই আবার বেড়িয়ে আসে চক্রের ওই দুই সদস্য।এ ছাড়া দোকানে ঢোকার পর ভেতরের সিসিটিভির ক্যামেরাও ভেঙে ফেলে তারা।

দোকানের মালিক মেহেদি হাসান জানান, সকাল ৮টার দিকে কর্মচারীরা দোকান খুলতে এসে সার্টারের হুক ভাঙা অবস্থায় পায়। এরপর ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সের ডয়ার ভাঙা দেখে তারা। 

চোর চক্র আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক মেহেদী হাসান।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি জানান, চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। চোরচক্রের সদস্যদের শনাক্ত করার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।