|

বামনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
আমাদেরবরিশাল.কম
১০ December ২০১২ Monday ৬:১২:২৩ PM
বামনা প্রতিনিধি:: ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচিতে বাঁধা, নেতাকর্মীদের গ্রেফতার, নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকারের পূনর্বহালের দাবীতে মঙ্গলবারের হরতালকে সফল করার লক্ষ্যে বামনায় উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বামনা উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বামনা সদর ইউপি চেয়ারম্যান মো. এনায়েত কবীর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল হক হিমু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসা. সোহেলা পারভিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান গোলদার, ছাত্রদলের সভাপতি মো. ইকবাল কোরাইশী বাবু, বামনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শুকুরুল ইসলাম জোমাদ্দার প্রমূখ।
বক্তারা মঙ্গলবারের ১৮ দলের ডাকা হরতালকে শান্তিপূর্ন ভাবে সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে অংশ গ্রহনের জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
|
|