" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি বশির: সম্পাদক মোল্লা শাওন, কোষাধ্যক্ষ অ‌মিত ব‌নিক


আমাদেরবরিশাল.কম

১ August ২০২৬ Saturday ৫:২৮:৪৩ PM

ঝালকা‌ঠি প্র‌তি‌নি‌ধি:

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি হিসাবে বশির আহম্মেদ খলিফা নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিশেষ সভা ও সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক ভোরের সময় পত্রিকার প্রতিনিধি বশির আহ‌ম্মেদ কে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, গত ১০ই জুন তারিখে এক সাধারণ সভার মাধ্যমে দৈনিক দেশ জনপদ ও গগনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আনিচুর রহমান তাপুকে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক প‌দে মোল্লা শাওন ও কোষাধ্যক্ষ প‌দে অ‌মিত ব‌নিক অপু‌ নির্বা‌চিত হন।
আসন্ন পৌরসভা নির্বাচনে সভাপ‌তি আনিচুর রহমান তাপু মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার জন্য ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির এই সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। সংগঠনের সভাপতির পদ শূন্য হওয়ায় আজ প্রায় একমাস ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বশির উদ্দিন খলিফা দায়িত্ব পালন করেন । একই সাথে আজ এক বিশেষ সভায় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাকে ২০২৬ – ২৭ ইং মেয়াদে সভাপতি নির্বাচিত করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।