Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:৫৩ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় জেলের জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ
১ August ২০২৬ Saturday ৯:৫১:১৮ PM
Print this E-mail this

কলাপাড়ায় জেলের জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক ভোল মাছ। পরে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।ফলে মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১ হাজার ৩৪৬ টাকা।

বড় আকৃতির মাছটি দেখতে শনিবার (১ আগস্ট) সকাল থেকেই অবতরণ কেন্দ্রে জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমে। 

জানা যায়, এমবি সিফাত নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে রহিম মাঝি বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সিফাত এন্টারপ্রাইজ আড়তে তোলা হলে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে রহিম মাঝি বলেন, জাল তোলার সময় বড় একটি মাছ উঠে আসে। পরে বুঝতে পারি এটি বড় আকারের একটি ভোল মাছ।এমন মাছ খুব কমই ধরা পড়ে। ভালো দাম পাওয়ায় আমরা খুবই আনন্দিত।

মাছটির ক্রেতা আড়তদার মো. মিজানুর রহমান বলেন, মাছটির ওজন ২৬ কেজি। আকার বড় এবং মান ভালো হওয়ায় ৩৫ হাজার টাকায় কিনেছি। এটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে। বড় আকারের ভোল মাছের চাহিদা সবসময়ই বেশি।

মৎস্যবিজ্ঞানীদের মতে, ভোল মাছ (Croaker/Drum Fish) Sciaenidae (সিয়েনিডি) পরিবারের অন্তর্ভুক্ত। বাংলাদেশে এটি সামুদ্রিক ভোল নামে পরিচিত। বঙ্গোপসাগরের মোহনা, উপকূলীয় অগভীর সমুদ্র এবং কাদামাটিযুক্ত তলদেশে এ মাছ বেশি বিচরণ করে। বর্ষাকাল ও বর্ষা-পরবর্তী সময়ে এদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ভোল মাছ বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সামুদ্রিক মাছ। সাধারণত এত বড় আকারের ভোল মাছ খুব বেশি ধরা পড়ে না। এ ধরনের মাছের বাজারমূল্যও তুলনামূলক বেশি। উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ হওয়ায় ভোল মাছের পুষ্টিগুণ অনেক এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com