" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে দুটি গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২ August ২০২৬ Sunday ২:৩৮:৫৫ PM

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকেগ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম (২০)-কে দুটি গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাছ দুটির উচ্চতা প্রায় সাত ফুট বলে পুলিশ জানিয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।