" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ কাউখালীর মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৩ August ২০২৬ Monday ৬:৪৩:১৯ AM


কাউখালী প্রতিনিধি:
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাইউল হক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হাইউল হক পিরোজপুরের কাউখালী উপজেলার জিবগা সাতুরিয়া গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার একটি দল। পরিদর্শক মো. মোস্তফার নেতৃত্বে এবং এসআই আশিক ও এসআই মোস্তফার অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে হাইউল হককে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।