Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ৬:০১ PM
Barisal News
Latest News
Home » পাঠকের লেখা » হারিয়ে যাচ্ছে বি.এম. কলেজের ঐতিহ্য, গৌরব ও সাফল্য
৩ August ২০২৬ Monday ৭:৫৩:৫১ PM
Print this E-mail this

হারিয়ে যাচ্ছে বি.এম. কলেজের ঐতিহ্য, গৌরব ও সাফল্য


ইমন মোল্লা,শিক্ষার্থী, সরকারি ব্রজমোহন কলেজ,বরিশাল। 

দক্ষিণবঙ্গে শিক্ষা ও জ্ঞানের বাতিঘর হিসেবে পরিচিত সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জ্ঞানের এক আলোকবর্তিকা হিসেবে। সুদীর্ঘ ১৩৭ বছর ধরে প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য, গৌরব ও সাফল্যের স্বাক্ষর বহন করে আসছে। আবহমানকাল ধরে সমগ্র দক্ষিণবঙ্গে শিক্ষা ও জ্ঞানের দীপ্তি ছড়িয়ে দিয়েছে বিএম কলেজ। বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় কলেজগুলোর অন্যতম ছিল ব্রজমোহন কলেজ। কিন্তু সময়ের পরিক্রমায় সরকারি ব্রজমোহন কলেজ ধীরে ধীরে তার ঐতিহ্য ও গৌরব হারাতে বসেছে। দক্ষ প্রশাসন ও কার্যকর নজরদারির অভাবে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান তো হচ্ছেই না, বরং প্রতিনিয়ত নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে।

শিক্ষার্থীদের আবাসন সংকট, যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহনের অভাব, বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট, হলগুলোর ভগ্নপ্রায় অবস্থা, মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থতা, অপর্যাপ্ত লাইব্রেরি, অডিটোরিয়াম ও ক্যান্টিন সুবিধা, ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ন্ত্রণে অক্ষমতা, শিক্ষার্থীদের মানোন্নয়নে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতি যথাযথ পৃষ্ঠপোষকতার অভাব, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব, জলাবদ্ধতা নিরসনে উদাসীনতা এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে অনাগ্রহের পাশাপাশি BUCSU (ব্রজমোহন ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন)-এর গঠনতন্ত্র, রূপরেখা ও নির্বাচন প্রণয়নে দীর্ঘদিনের অগ্রগতিহীনতা আজ কলেজটির সামগ্রিক অগ্রযাত্রাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও ব্রজমোহন কলেজের সিংহভাগ শিক্ষার্থীর প্রত্যাশা ছিল বাকসুকে তার ঐতিহ্য ফিরিয়ে দিয়ে নতুনভাবে শিক্ষার্থীদের গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। ছাত্র সংসদের মাধ্যমে ক্যাম্পাসে সুসংগঠিত নেতৃত্ব এবং সার্বিক উন্নয়নের ধারা সৃষ্টি করার ক্ষেত্রে বর্তমান প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা বাকসুকে কার্যত একটি ভবনে সীমাবদ্ধ করে রেখেছে। এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ আজও দৃশ্যমান নয়। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়নের কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি।

অচিরেই এসব সমস্যার কার্যকর সমাধান জরুরি। অন্যথায় শত বছরের অধ্যবসায়, ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন কলেজ যে ঐতিহ্য, সাফল্য ও গৌরব অর্জন করেছে, তা অচিরেই ম্লান হয়ে পড়বে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com