Current Bangladesh Time
Monday August ১৭, ২০২৬ ২:৩৯ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৩ August ২০২৬ Monday ১০:৪৬:৫৭ PM
Print this E-mail this

কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কাউখালী উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে রনজিৎ চন্দ্র মাঝি (৫৪)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনজিৎ চন্দ্র মাঝি কাউখালী উপজেলার সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কাউখালী থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com