Home » বরিশাল » বরিশাল সদর » বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব: চরকাউয়ার ৬ রুটে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ
৪ August ২০২৬ Tuesday ৩:৫২:৪১ PM
বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব: চরকাউয়ার ৬ রুটে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ
নিজস্ব প্রতিনিধি:
বাস মালিক সমিতির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে বরিশাল নগর ঘেঁষা কীর্তনখোলা নদীর পূর্ব প্রান্তের চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল এখনো স্বাভাবিক হয়নি। মালিক ও শ্রমিকদের একটি বড় অংশ কাজে ফেরেনি। যে কারণে ৬টি রুটে সোমবারও অর্ধশত বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অপর একটি অংশ ৮ থেকে ১০টি বাস এনে কয়েকটি রুটে সার্ভিস চালু রাখার চেষ্টা করছে। এদিকে বাস চলাচল স্বাভাবিক না হওয়ায় যাত্রীরা মহা ভোগান্তিতে পড়ছেন।
গত শনিবার রাত থেকে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে চরকাউয়ায় ৩ শতাধিক শ্রমিক ৬০টি বাস চলাচল বন্ধ করে দিলে যাত্রীসেবা ব্যাহত হতে থাকে। যার ফলে পরদিন গতকাল রোববার দিনভর বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরম আকারে পৌঁছায়। যাত্রীরা বাধ্য হয়ে ভ্যান, অটোরিকশায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। ফলে চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে বাস চলাচল বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে শ্রমিকদের একাংশ কাজে যোগ দেয়। ৬০টি বাসের মধ্যে ১০টি বাস চলাচল শুরু করে চরকাউয়া বাস টার্মিনাল থেকে। তবে আন্দোলনরত শ্রমিকদের বড় একটি অংশ এখনো নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলে, নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
চরকাউয়া বাস মালিক সমিতির নতুন সভাপতি দাবিদার মামুন খন্দকার বলেন, শ্রমিকরা তাঁদের ইউনিয়নের নির্বাচনের দাবিতে ধর্মঘট পালন করছেন। তবে শ্রমিকদের একটি অংশ বাস চলাচল শুরু করেছে। এ কারণে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। বাকি শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে।
অপরদিকে চরকাউয়া বাস মালিক সমিতির বর্তমান সভাপতি ও চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, শ্রমিকেরা নির্বাচন চান। যে কারণে অন্তত ৫০টি বাসের শ্রমিকেরা এখনো কাজে ফেরেননি। তিনি বলেন, সদর উপজেলা বিএনপি সোমবার সন্ধ্যায় সমঝোতা বৈঠকের প্রস্তাব দিয়েছে। তবে অধিকাংশ শ্রমিকের দাবি নির্বাচনের ঘোষণা না দিলে কাজে ফিরবেন না। তিনি দাবি করেন ছাত্রদল নেতা মামুন এখানকার বিএনপির কেউ নন। তিনি গত ১৭ বছর ঢাকা ছিলেন। এখন সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারকে ভুল বুঝিয়ে একটি পকেট কমিটি করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান