Current Bangladesh Time
Monday August ১৭, ২০২৬ ১:০৭ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনে শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে অভিভাবক মতবিনিময় সভা
৫ August ২০২৬ Wednesday ৯:৩১:২২ AM
Print this E-mail this

রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনে শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে অভিভাবক মতবিনিময় সভা



কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীর রঘুনাথপুর এগারো গ্রাম সম্মিলনী (ইজিএস) শিক্ষা নিকেতনে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব তানভীর আহমেদ নাজমুছ সাকিব।
সভায় বক্তব্য রাখেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, শিক্ষক হাফিজুর রহমান, প্রতিষ্ঠানের দাতা সদস্য ও সাবেক সভাপতি সবুজ হোসেন চৌধুরী এবং নবম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান।
বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ, পাঠদানের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com