![]() ১৫ আগষ্ট উপলক্ষে বরিশালে আওয়ামী যুবলীগের দোয়া মোনাজাত
১৫ August ২০২৬ Saturday ১২:২৬:০৬ AM
নিজস্ব প্রতিনিধি: ![]() ১৫ আগস্ট উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে বরিশাল মহানগর যুবলীগ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়। সূত্র জানায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের নেতা প্রকৌশলী আব্দুর রাজ্জাকের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও মহানগর যুবলীগের সংগঠক খন্দকার হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মহানগর যুবলীগের সংগঠক মো. হাদিস মির, বরিশাল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম, বর্তমান সভাপতি রিদয়, সাবেক ১৭ নং ওয়ার্ড সভাপতি রাসেলসহ বরিশাল মহানগর যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

