Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ৫:৫০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৫
১৫ August ২০২৬ Saturday ৬:৫৯:৩২ PM
Print this E-mail this

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৫


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের হাইজ্যাক মোড় এবং বড় কৈবর্তখালী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে হাইজ্যাক মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গাঁজা সেবনের সময় রাব্বি হাওলাদারকে (২০) আটক করা হয়। তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। রাব্বি উত্তর মনোহরপুর এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে। 

পরে রাত পৌনে ৯টার দিকে বড় কৈবর্তখালী এলাকার তেওয়ারি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ইয়াবা সেবনের সময় মিজানুর রহমান (৪২), তুহিন হাওলাদার (২২), সুজন তেওয়ারি (৪৫) ও সাইফুল ইসলামকে (২৪) আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তারা হলেন উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের সুজন তেওয়ারি, বড় গালুয়া গ্রামের মো. মিজানুর রহমান, পূর্ব ফুলহার গ্রামের তুহিন হাওলাদার, বড় কৈবর্তখালী গ্রামের মো. সাইফুল ইসলাম এবং মনোহরপুর গ্রামের মো. রাব্বি হাওলাদার। 

পরে আটক পাঁচজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রাত ১১টার দিকে আদালতের কার্যক্রম শেষ হয়। 

ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com