Home » গলাচিপা » পটুয়াখালী » বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক; এক দড়িতে বেঁধে পিটুনি
১৬ August ২০২৬ Sunday ১০:৪০:২৮ PM
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক; এক দড়িতে বেঁধে পিটুনি
গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় আটক করে দুই চোরকে পুলিশে দিয়েছে গ্রামবাসী। রবিবার সকাল ৬টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ট্রান্সফরমার চুরির অভিযোগে মো. হৃদয় ও আব্দুস সালামকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টার দিকে গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুজনকে ধরে ফেলে। আটককৃত মো. হৃদয় গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে এবং আব্দুস সালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপন হোসেনের ছেলে। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা