Home » পিরোজপুর » মঠবাড়িয়া » পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
১৬ August ২০২৬ Sunday ১০:৫৮:০০ PM
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় একই রাতে দুই সহোদরের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে সশস্ত্র সাতজনের একটি দল দুই ভাইয়ের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, দুই ঘর থেকে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ভুক্তভোগী দুই ভাই হলেন জানখালী গ্রামের মো. আনোয়ার হাংয়ের ছেলে মো. শাহিন হাং (৪৩) ও মো. সোহেল হাং (৩৪)।
পরিবার সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সাতজনের একটি সশস্ত্র দল প্রথমে সোহেল হাংয়ের ঘরের কেসি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে ডাকাতরা সোহেলের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে তার ভাই শাহিন হাংয়ের ঘরে যায়।
সেখানেও কেসি গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
সোহেলের পরিবারের দাবি, তার ঘর থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল লুট হয়েছে। অপরদিকে শাহিন হাংয়ের ঘর থেকে নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোনসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
একই রাতে পাশাপাশি দুই ভাইয়ের ঘরে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা