![]() রাঙাবালীতে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে দেওয়া হয়েছে।
১৭ August ২০২৬ Monday ২:১১:৫৫ PM
ফিরোজ ফরাজী, রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় অভিযান চালিয়ে ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের নিষিদ্ধ চাইজাল ও কিছু পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় জাল বহনকারী মোঃ ফারুককে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে নিষিদ্ধ চাইজাল ও পলিথিন পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। পরে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় জব্দ করা জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাঙাবালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ জাল ব্যবহার ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

