![]() সুখবর পেলেন গৌরনদীর সাবেক দুই ছাত্রদল নেতা
১৭ August ২০২৬ Monday ৬:৫৯:৩১ PM
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদীতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবাল ও সরকারি গৌরনদী কলেজের ভিপি কেএম আনোয়ার হোসেন বাদলকে বিএনপির মূল কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়ন দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ১৯৮৬ সালে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন জাফর ইকবাল। এরপর ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০০২-২০০৮ পর্যন্ত টানা দুই মেয়াদে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৩-২০০৮ পর্যন্ত বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অপরদিকে কেএম আনোয়ার হোসেন বাদল সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি এবং ২০০৫ সালে ভিপি হিসেবে দায়িত্বপালন করেছেন। রাজনীতির দীর্ঘ লড়াই ও সংগ্রাম পেরিয়ে সাবেক এই দুই নেতা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়ন পেয়েছেন। পদ পাওয়া দুই নেতা জানান, ছাত্র রাজনীতি সমাপ্ত করে আমরা এতদিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। আমাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে আমাদের দীর্ঘদিনের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

