![]() মারধরের বিচার চাইলেন মনপুরার যুবদল নেতা
১৭ August ২০২৬ Monday ১০:২৯:২৮ PM
মনপুরা (ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার মনপুরায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ী ও যুবদল নেতাকে মারধরের ঘটনা ঘটে। পরে মারধরে আহত ব্যবসায়ী ও যুবদল নেতা মো. আলাউদ্দিন সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন। সোমবার দুপুর ৩টায় মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন ওই ব্যবসায়ী ও যুবদল নেতা। মারধরে আহত ব্যবসায়ী যুবদল নেতা মো. আলাউদ্দিন হাজিরহাট বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন মাল্টিমিডিয়ার মালিক ও হাজিরহাট ইউনিয়ন যুবদলের নেতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী ও যুবদল নেতা জানান, ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে শনিবার রাতে উপজেলা হাসপাতালের সামনে মারধর করে আহত করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১৭ বছর আওয়ামী লীগের আমলে বহুবার মারধরের শিকার হই। এমনকি আমার দোকান থেকে বিক্রি করা মোবাইল ফোন নিয়ে যায়। আমাকে চাঁদা দিতে হয়। এখন বিএনপি সরকার ক্ষমতায়, এখনো আমার ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা নিয়ে যাওয়া হয়। তিনি এ ঘটনায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ প্রশাসনের কাছে বিচার দাবি করেন। এ ব্যাপারে মনপুরা উপজেলা যু্বদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা জানান, যুবদল নেতা ব্যবসায়ী আলাউদ্দিনকে মারধরের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

