এক হাত ও এক পা অচল। শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আসছিলেন বরিশালের ইশরাক হোসেন।বাবাও নেই। মায়ের একমাত্র সন্তান তিনি। চিকিৎসার খরচ ও সংসারের ব্যয় মেটাতে যখন দিশাহারা মা, তখন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন।
ইশরাক হোসেনকে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ শাখায় চাকরি দেওয়া হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ইশরাককে জনসংযোগ দপ্তরে সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইশরাক নগরীর কলেজ এভিনিউ এলাকার শওকত হোসেনের ছেলে। অসুস্থতার কারণে তার ডান হাত ও ডান পা অকেজো হয়ে গেছে।
শারীরিক সীমাবদ্ধতা থাকলেও এক হাতে কম্পিউটার পরিচালনায় তিনি দক্ষ।
ইশরাকের মা জানান, স্বামী অনেক আগেই মারা গেছেন। সংসারে একমাত্র সন্তান ইশরাককে নিয়েই তার জীবন। ছেলের এক পাশ অবশ হয়ে যাওয়ার পর তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। একমাত্র সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তিনি।
চাকরির আশায় একপ র্যায়ে সিটি করপোরেশনের প্রশাসকের কাছে আবেদন করেন ইশরাকের মা। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে তার ছেলেকে চাকরি দেওয়ার উদ্যোগ নেন প্রশাসক।
ইশরাক হোসেন বলেন, ‘অসুস্থতার কারণে আমার ডান হাত ও ডান পা অকেজো। তার পরও কাজ করার ইচ্ছা ছিল। এখন সিটি করপোরেশনের জনসংযোগ শাখায় সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এতে আমি এবং আমার মা অনেক উপকৃত হবো।’
সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, কয়েক দিন ধরে তিনি লক্ষ করছিলেন, একজন বয়োজ্যেষ্ঠ নারী তার শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অফিসকক্ষের সামনে দাঁড়িয়ে থাকতেন। বিষয়টি জানতে চাইলে ওই নারী তাদের অসহায়ত্বের কথা জানান।
পরে মানবিক দিক বিবেচনা করে ইশরাকের চাকরির ব্যবস্থা করা হয় জানিয়ে প্রশাসক বলেন, ‘ইশরাক এক হাতে ভালোভাবে কম্পিউটার পরিচালনা করতে পারে। তাই তার সক্ষমতা বিবেচনা করে তাকে জনসংযোগ দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।’
চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে ইশরাকের চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর কাজের সুযোগ পাওয়ায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। তার মা-ও যেন ফিরে পেয়েছেন ভরসার জায়গা—অসুস্থ ছেলেকে নিয়ে আর শুধু অসহায় হয়ে থাকতে হবে না, নিজের যোগ্যতায় ইশরাকও এবার দাঁড়াতে পারবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা