" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা


আমাদেরবরিশাল.কম

১৮ August ২০২৬ Tuesday ৩:২৮:২৯ PM

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে নাগরিক উদ্যোগের আয়োজনে কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আরজেএমএফ সদস্য ও অংশীজনদের নিয়ে উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী মোসাম্মৎ লাকী আক্তার, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবু নাছের,চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুল আলম মিলটন, নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া, সাংবাদিক শেখ রিয়াজ আহমেদ নাহিদ, জ্যোতির্ময় চক্রবর্তী রতন, এম. শহীদুল আলম বাদল, শামীমা আক্তার ও নাসরিন বেগম। সভায় সভাপতিত্ব করেন মহিব উদ্দিন নিলু।

এ সময় নাগরিক উদ্যোগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং কাউখালী উপজেলা আরজেএমএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কমিউনিটি পর্যায়ে বিরোধ মীমাংসা, ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার এবং জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে মতামত ও আলোচনা করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।