" />
AmaderBarisal.com Logo

গৌরনদীতে ইয়াবা কিনতে এসে গণধোলাই খেলেন সরকারী কলেজের কর্মচারী


আমাদেরবরিশাল.কম

১৯ August ২০২৬ Wednesday ৮:০৪:৫১ PM

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে এসে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামের এক কলেজ কর্মচারী। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে তিনি গণধোলাইয়ের শিকার হন।

গণধোলাইয়ের শিকার মাসুম ডাসার উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং ডাসার এলাকার বাসিন্দা। সম্প্রীতি তিনি খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রী কলেজে বদলি হয়েছেন।

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা ও বাকাই বাজারের ব্যবসায়ী আক্কেল আলী সরদার জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর এলাকার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী পুতুলের কাছ থেকে ইয়াবা ক্রয় করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন মাসুম। পথে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে স্থানীয়রা তার দেহ তল্লাশি করে ২ পিস ইয়াবা পায়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেন। একপর্যায়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে সবকিছু ফেলে তিনি দৌড়ে পালান। 

বিএনপি নেতা আরও জানান, কয়েক সপ্তাহ ধরে খাঞ্জাপুর এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়েছেন সচেতন নাগরিকরা। মাদকবিরোধী অবস্থানের অংশ হিসেবেই মাসুমকে ধরে গণধোলাই দিয়েছে জনতা।

তবে এ বিষয়ে গণধোলাইয়ের শিকার মাসুমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।