" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলার অভিযোগে একজন গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

২০ August ২০২৬ Thursday ৬:৩৯:৪০ PM

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে নৌ পুলিশের টহল দলের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে কনস্টেবল মো. জাকির হোসেন ছুরিকাঘাতে গুরুতর আহতসহ নৌ পুলিশের ইনচার্জসহ আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মো. শান্ত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুনসংলগ্ন সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুট পেট্রোলের সময় শান্ত পুলিশ সদস্যদের গালিগালাজ করেন। এর কারণ জানতে চাইলে তর্কের একপর্যায়ে শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল জাকির হোসেন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধারে এগিয়ে গেলে আরও পাঁচ পুলিশ সদস্য হামলার শিকার হন।
আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আরমান হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।
কাউখালী থানার ওসি (তদন্ত) মো: এবাদ আলী মোল্লা জানান, পুলিশের ওপর হামালার অভিযোগে গ শান্ত নামে একজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার ২০ আগস্ট আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।