" />
AmaderBarisal.com Logo

মুলাদীর চার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ


আমাদেরবরিশাল.কম

২০ August ২০২৬ Thursday ৮:৩৫:৩৯ PM

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। 

গতকাল বুধবার স্থানীর সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে এক প্রজ্ঞাপনে এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। 

এর আগে গত ৯ আগস্ট জেলা প্রশাসক কার্যালয় থেকে ওই চার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়। 

প্রজ্ঞাপনে মুলাদী ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, নাজিরপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মো. নজরুল ইসলাম, কাজিরচরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস এবং চরকালেখান ইউনিয়ন পরিষদে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাটামারা ইউনিয়ন পরিষদের মেয়াদ এখনো শেষ হয়নি। গাছুয়া ও সফিপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে আগেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। 

চার ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ায় আটকে থাকা নাগরিক সেবা গ্রহণ ও দাপ্তরিক কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, দাপ্তরিক কাজ সচল রাখতে উপজেলার চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই তাঁরা দায়িত্ব গ্রহণ করবেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।