" />
AmaderBarisal.com Logo

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন


আমাদেরবরিশাল.কম

২১ August ২০২৬ Friday ৬:১৭:৫০ PM

সংবাদ বিজ্ঞপ্তি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

এক অভিনন্দন বার্তায় ছারছীনার পীর ছাহেব বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সম্মানের বিষয়। তিনি নবনির্বাচিত মহামন্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যায়, ইনসাফ, সততা ও দেশপ্রেমের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের প্রতি সম্মান রেখে ইসলাম, দ্বীন ও ইসলামী আদর্শের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন এবং দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রসারে সহযোগিতা করবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

ছারছীনার পীর ছাহেব আরও বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে দেশে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও নৈতিকতার পরিবেশ প্রতিষ্ঠিত হওয়া জরুরি। মহান আল্লাহ যেন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আমানতদারির সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের তাওফিক দান করেন এবং তাঁর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধন করেন।

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকে সফল ও কল্যাণময় করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।