![]() মনপুরায় ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
২১ August ২০২৬ Friday ৬:৪২:৩০ PM
মনপুরা (ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার যুবক মো. রাকিব উদ্দিন হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের অলি উদ্দিনের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় ফকিরহাট বাজার থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিবকে আটক করা হয়। আজ তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

