![]() শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
২১ August ২০২৬ Friday ৮:৩৬:৪২ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() শপথ নিলেন মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বঙ্গভবনে তাঁদের শপথ পাঠ শুরু হয়। শপথ পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে শপথ পাঠ করান জাতীয় সংসদের বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল। শপথ নেয়া মন্ত্রীরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, সাচিং প্রু জেরী এমপি ও এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। প্রতিমন্ত্রীরা হলেন, শামীম কায়সার লিংকন এমপি ও হুমায়ুন কবির। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

