![]() বামনায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধে শোভাযাত্রা
১১ December ২০১২ Tuesday ৬:২৮:৫৯ PM
বামনা :: আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধে দিবস উপলক্ষ্যে বরগুনার বামনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আ. কাদেরের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. নূরুল হক খান, সদস্য মাকসুদা আক্তার লাভলি, সাংবাদিক নিজাম উদ্দিন প্রমূখ। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
