" />
AmaderBarisal.com Logo

মন্ত্রিপরিষদে নতুন দায়িত্বে পার্থ: ভোলায় বিজেপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ


আমাদেরবরিশাল.কম

২২ August ২০২৬ Saturday ১২:৫৪:৪৯ PM

ভোলা প্রতিনিধি:

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মন্ত্রিপরিষদে নতুন দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির নেতা-কর্মীরা। 

পার্থের মন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আজ শুক্রবার রাত ৮টার দিকে ভোলা সদর উপজেলায় আনন্দ মিছিল করেছেন নেতা-কর্মীরা। আনন্দ মিছিল শেষে নেতা-কর্মী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নতুন বাজার এলাকায় দলটির জেলা কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি বাংলাস্কুল মোড়, সদর রোড ও চকবাজারসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন দলের নেতা-কর্মীরা। 

প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।