" />
AmaderBarisal.com Logo

বামনায় ঢিলেঢালা হরতাল, আটক ৩


আমাদেরবরিশাল.কম

১১ December ২০১২ Tuesday ৬:৩০:৫৫ PM

বামনা :: বিএনপি সহ ১৮ দলের ডাকা হরতালে পিকেটিং করার দায়ে আজ সকালে বরগুনার বামনা উপজেলার হাসপাতাল সড়ক থেকে তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক খন্দকার ইসা হায়দার, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রায়হান নাজির ধলূ ও কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর ইসলাম শিমুল।

কয়েকটি সড়কে হরতালের শুরুতে গাছ ফেলে অবরোধ ও টায়ার পুড়ানোর ঘটনা ঘটলেও বামনা উপজেলায় হরতালে তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকে দেকানপাট ছিল খোলা ও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।