![]() সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
২২ August ২০২৬ Saturday ৪:৪৪:২৮ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারে সমন্বিত সড়ক অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। প্রকল্প সূত্র জানায়, প্রস্তাবিত এই রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই কার্যক্রম সম্পন্ন করা হবে। এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের যাতায়াতের সময় ও খরচ দুটিই উল্লেখযোগ্য হারে কমে আসবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

