![]() কাঠালিয়ায় ব্যবসায়ী ও তার ২ ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত বিক্ষোভ ও মানববন্ধন
২৩ August ২০২৬ Sunday ৪:৪১:৪৭ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে অন্য দোকান থেকে সিগেরেট এনে না দেয়ায় ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী সন্ত্রাসী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, এক ঘন্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কচুয়া বাজার ব্যবসায়ীরা। আজ রবিবার বেলা ১১ টায় স্থানীয় কচুয়া বাজারের রাজাপুর- কাঠালিয়া প্রধান সড়কে ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজিত এ মানবন্ধনে বক্তব্য রাখেন- বাজার সমিতির সভাপতি মোঃ মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মোঃ রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী৷ সেফালী রানীসহ আরো অনেকে। বক্তারা সন্ত্রাসী রাজা ফকিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীদের নিরাপত্তার জোর দাবি জানান। উল্লেখ্য, ২১ আগস্ট শুক্রবার দুপুরে অন্য দোকান থেকে সিগেরেট এনে না দেয়া ক্ষিপ্ত হয়েছে ফারুক ফকিরের ছেলে সন্ত্রাসী রাজা ফকির (৩০) দোকানী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই হামলাকারী রাজা ফকিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদি হয়ে শুক্রবার বিকেলে রাজা ফকিরসহ দুইজন আসামী করে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
