![]() রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তে হিজলায় আনন্দ মিছিল
২৩ August ২০২৬ Sunday ৯:২৩:২০ PM
![]() মোঃ আলহাজঃ দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে হিজলাসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।এই সুখবর ছড়িয়ে পড়ার পরপরই হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মনির দেওয়ানের নেতৃত্বে হিজলায় একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উচ্ছ্বাস প্রকাশ করে নেতাকর্মীরা। এ সময় তারা মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তকে হিজলাবাসীর জন্য একটি ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক যোগাযোগ বাস্তবায়িত হলে হিজলা, মেহেন্দিগঞ্জ ও ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পর্যটনসহ স্থানীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। হিজলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন—একটি আধুনিক ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এই সিদ্ধান্তকে নতুন আশার আলো হিসেবে দেখছেন স্থানীয় জনগণ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

